প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
বাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশু

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলাতেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম- রুবেলা টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ সহ ডাঃ সার্বজিত,ডাঃ মৌমিতা, মেডিকেল অফিসার ( ডিজিজ কন্ট্রোল), মেডিকেল অফিসার (আইসিটি) এবং টিকাদানে সংশ্লিষ্ট কর্মরর্তা- কর্মচারী বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসারের সন্তানকে টিকা প্রদানের মাধ্যমে টিকাদান কার্যক্রম এর শুভ সূচনা করা হয়। হাম- রুবেলা টিকাদান কার্যক্রম চলবে- ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে।
ডাঃ আশাদুজ্জামান আশাদ জানান, উপজেলায় মোট কেন্দ্র ১৬৮টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রথমদিন সোমবার((২০ এপ্রিল ২০২৬) ১৫ টি কেন্দ্রে ৯৯১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ সন্তানের টিকা প্রাপ্তি নিশ্চিত করনের আহ্বান জানিয়েছেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.