শরিফুল হক পপি, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যান চাপায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কাদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইছান আব্দুল্লাহ কাদিরপুর তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষার্থী। উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার সময় ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইছান। পরে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.