সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অসিত দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ তাপস দেবনাথ, ডা: শাহ আহমেদ নুছায়ের, ডা: জয় ভৌমিক, ডা: রাকিব হাসান ফাহিম, ডাঃ মাহফুজা রওশন জাকিয়া, ডাঃ ফারিয়া ইফাতুম হামিদা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহার সহ অনেকেই।
এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য- মা সমাবেশ, প্রবীণদের মধ্যে ফ্রি মেডিকেল চেকআপ, সুশীল সমাজের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা, এতিম শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ, এতিমখানায় খাদ্য বিতরন, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.