আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোয়াই নদীর ৫০ মিটার বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত

editor
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
খোয়াই নদীর ৫০ মিটার বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০ থেকে ৫০ মিটার অংশ ভেঙে গেছে। এতে আশপাশের ফসলি জমি প্লাবিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাজুকা ও দত্তপুর এলাকায় বাঁধ ভাঙনের ঘটনা ঘটে। এতে পানি ঢুকে ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরসহ আশপাশের ফসলি জমি প্লাবিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আকস্মিক এ পানির প্রবাহে প্রায় ২ হাজার ৭১০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual6 Ad Code

জানতে চাইলে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘সেখানে গিয়ে দেখার পর মেরামতের উপযোগী হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দ্বীপক কুমার পাল জানান, ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরে পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।সুএঃ দ্যা ডেইলি স্টার