প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওয়াকুটি মৌজায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা (পিতা- মো. শওকত), সাং-পাকুটিয়া, অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতে-নাতে আটক হন। পরে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.