অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ বলেছেন, আমি বাংলাদেশের পক্ষে। আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি, আন্দোলন করেছি, মামলা খেয়েছি- এগুলো হয়েছে কারণ দেশ যেভাবে চলছিল তখন তা আমার পছন্দ ছিল না।
এখন আমি স্পষ্টভাবে বলেছি, আমি হাসিনাকে কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিস্ট বলব না, আর যা বলি, না বলি। ‘ফ্যাসিস্ট’ শব্দ হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি আমি, টোটালি। আমি মনে করি, লুটপাট যা করেছে সেটা নিজের জায়গায়, কিন্তু দেশের যে উন্নয়নটা হয়েছে ওর সময়... সে এমন একজন, যে যেখান থেকে পারত টাকা জোগাড় করে একটা কাজ করে ফেলতে পারত।
বৃহস্পতিবার (১৪ মে) কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘কালের সংলাপ’ নামের টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোহসিন রশীদ বলেন, এখন শুনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বপ্ন না কি দেখেছিল একজন, যার হয়ত জন্ম হয়নি তখন। পয়েন্ট হলো পাকিস্তানের কথা বলবেন। রূপপুর তো আগেই হয়ে যেত। এটা তো পাকিস্তান আমলে আইয়ুব খানের পরিকল্পনা ছিল।
একটি পূর্ব পাকিস্তানের জন্য, আরেকটি পশ্চিম পাকিস্তানের জন্য। পশ্চিম পাকিস্তানেরটা হয়েছে। যখন দেশ ভাগ হয়েছে ওরা দুইটা করে ফেলেছে।
তিনি বলেন, জমি অধিগ্রহণ করা হয়েছে রূপপুরের জন্য। এটা আজকের প্রজেক্ট না, এটা পুরাতন প্রজেক্ট।
অনেক সরকার এসেছে, কিন্তু এটাকে শেখ হাসিনা ছাড়া কেউ এগিয়ে নিতে পারেনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.