মো: জাফর ইকবাল মৌলভীবাজার:
মৌলভীবাজারে "আপনার সাইজ, আমাদের দায়িত্ব”—এই প্রতিশ্রুতি নিয়ে COSY শো-রুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) কুসুমবাগ শপিং সিটিতে শো- রুম উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারী, সঙ্গীত শিল্পী শেখ সাদী, অভিনেতা সিয়াম নাসির, গ্রীণ বাংলা মিডিয়ার কর্ণধার অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শামীম সহ আরও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, COSY-এর ফাউন্ডার ও তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান রাতুল। COSY বাংলাদেশের একটি সুপরিচিত পুরুষদের পোশাক ব্র্যান্ড, যা বিশেষ ভাবে বিগ সাইজ ও কমফোর্টেবল ফ্যাশন নিয়ে কাজ করে আসছে। “আপনার সাইজ, আমাদের দায়িত্ব”—এই প্রতিশ্রুতি নিয়ে COSY দীর্ঘদিন ধরে সব ধরনের সাইজের সকল মানুষের জন্য পোশাক তৈরি করে আসছে। যারা সাধারণত বাজারে তাদের উপযুক্ত সাইজ ও পছন্দসই ডিজাইন খুঁজে পেতে সমস্যার সম্মুখীন হন। তাদের জন্য এই যাত্রাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে COSY এবার মৌলভীবাজার শহরে একটি নতুন শো-রুম উদ্বোধন করলো।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.