প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর ২৯তম জেলা কনভেনশন নগরীর চিটাগাং ক্লাব লিমিটেডে গত ১৪ ও ১৫ মে সফলভাবে অনুষ্ঠিত হয়।
কনভেনশনে নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ ২০২৬-২৭ সেবাবর্ষের জন্য তার জেলা কমিটি ঘোষণা করেন।
এসময় তিনি আগামী সেবাবর্ষের জন্য তাঁর কল "কমিটমেন্ট" ঘোষণা করে বলেন, সেবা, বন্ধুত্ব ও নেতৃত্ব; এই তিনটি মূল বিষয়কে সামনে রেখে তিনি সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তার টিম নিরলসভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, ঘোষিত টিমে অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে। জেলার সকল ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঘোষিত কমিটিতে রয়েছেন— কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি এস এম শফিকুল আমিন, জয়েন্ট কেবিনেট ট্রেজারার আবদুল্লাহ মুহাম্মদ নুর উদ্দিন, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ হেলাল উদ্দিন আহমেদ, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী এমজেএফ, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট এম নূরুল ইসলাম, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রফেসর ববি বড়ুয়া এমজেএফ, ডিস্ট্রিক্ট লায়ন্স কোয়েস্ট চেয়ারপারসন লায়ন ড. আবদুল্লাহ আল হারুন এমজেএফ, ডিস্ট্রিক্ট ইভ্যালুয়েশন চেয়ারপারসন লায়ন তপন কান্তি দত্ত, ডিস্ট্রিক্ট আর্টিকেল অ্যান্ড বাই-লজ চেয়ারপারসন লায়ন আলহাজ এস জোহা চৌধুরী, ডিস্ট্রিক্ট নিউজলেটার চেয়ারপারসন লায়ন হুমায়ূন কবির, ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ারপারসন লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল এমজেএফ, ডিস্ট্রিক্ট ভিশন চেয়ারপারসন ড. গোপাল ভট্টাচার্যি, ডিস্ট্রিক্ট চাইল্ডহুড ক্যান্সার চেয়ারপারসন লায়ন নূর মোহাম্মদ বাবু এমজেএফ, ডিস্ট্রিক্ট পিস পোস্টার কনটেস্ট চেয়ারপারসন লায়ন আশীষ ভট্টাচার্যি এমজেএফ, ডিস্ট্রিক্ট ডিজাস্টার রিলিফ চেয়ারপারসন লায়ন কাজী মনিরুল ইসলাম এমজেএফ, ডিস্ট্রিক্ট মেন্টাল ওয়েলবিইং চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ডিস্ট্রিক্ট হিউম্যানিটারিয়ান অ্যাফোর্টস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ হোসাইন (রানা) এমজেএফ, ডিস্ট্রিক্ট ডায়াবেটিস চেয়ারপারসন লায়ন এস এম আবুল কালাম আজাদ, ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্ট চেয়ারপারসন লায়ন মোঃ ফজলুর রহমান মজুমদার (স্বপন), ডিস্ট্রিক্ট রিডিং অ্যাকশন প্রোগ্রাম চেয়ারপারসন লায়ন অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসাইন এমজেএফ, ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং চেয়ারপারসন লায়ন সাহেলা আবেদীন, ডিস্ট্রিক্ট কালচারাল চেয়ারপারসন লায়ন এম এ মুসা বাবলু, ডিস্ট্রিক্ট পাবলিক রিলেশন অ্যান্ড লায়ন্স ইনফরমেশন চেয়ারপারসন লায়ন মোঃ খলিলুল্লাহ চৌধুরী সাকিব, ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড উইমেন চেয়ারপারসন লায়ন সাবিনা একরাম সিরাজী এমজেএফ, ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপারসন লায়ন মোঃ মশিউর রহমান চৌধুরী মাহী, গ্লোবাল কজেস-ইয়ুথ লায়ন জিয়াউল হক সোহেল, রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন সাব্বির আহমেদ, জোন চেয়ারপারসন-১ লায়ন মোহাম্মদ সাইফুল ইসলাম এমজেএফ, লিও ক্লাব চেয়ারপারসন লায়ন এম এইচ শাহ বেলাল, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন মোঃ লোকমান হোসাইন মজুমদার লিটন এবং লিও লায়ন লিয়েজোঁ লায়ন মোঃ সিরাজুল করিম হিরু। এছাড়া প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, লায়ন সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.