অনলাইন ডেস্ক
চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাসা ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধরা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের খবরও পাওয়া গেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক করতে গিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও বিক্ষুব্ধরা। বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়। পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে আনতে চাইলে স্থানীয়রা পুলিশকে অবরুদ্ধ করে রাখে এবং ওই অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
এদিকে ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক ভবনের ভেতরে অবস্থান করছে বলে দাবি করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া ইত্তেফাক ডিজিটালকে জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে রয়েছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে। তাকে বের হতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।সুএঃ ইইত্তেফাক
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.