প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন দুই আইন বিশেষজ্ঞ

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিল ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার আমির হোসাইন মিল্টন।বুধবার দুপুরে তারা চিকিৎসা কেন্দ্রটি পরিদর্শনকরেন।
পরিদর্শনকালে চিকিৎসা কেন্দ্রের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবা ব্যবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তারা।এসময় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান, ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
আগত অতিথিরা চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়দের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকারও প্রশংসা করেন তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.