প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

উৎফল বড়ুয়া
চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন সার্বজনীন শান্তিকুঞ্জ বিহারে প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের উদ্যোগে ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন, ৩১তম ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ধর্মসারথী সচ্চিতানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বরণ হাজারী।
প্রধান আলোচক ছিলেন বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটির সভাপতি ধর্মধারী পুন্নানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্ধর্মশ্রী বিপসসী মহাথের, ভদন্ত ইদ্দিপঞ্ঞ মহাথের, ভদন্ত বি. সত্যানন্দ থের, কর্মযোগী কীর্ত্তিপাল থের ও শ্রদ্ধাশ্রী থের।সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিপলু বড়ুয়া (এনএসআই, রাউজান, চট্টগ্রাম), শ্যামল মিত্র বড়ুয়া, প্রাক্তন উপপরিচালক, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যিশু বড়ুয়া এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন শিক্ষক সুজন বড়ুয়া। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন শ্রীমতি নেলী বড়ুয়া, জিতু বড়ুয়া ও ব্যবসায়ী তিলক বড়ুয়া চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামানব গৌতম বুদ্ধের বাণী ও সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অনুশীলনের মাধ্যমে প্রতিটি ব্যক্তি অন্যায়, অকুশল ও মন্দকর্ম পরিহার করে সুন্দর ও আদর্শ জীবন গঠন করতে সক্ষম হবে। ভদন্ত বুদ্ধপ্রিয় থের ও করুনানন্দ ভিক্ষুর সঞ্চালনায় ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন নিরুধানন্দ শ্রমণ ও সুদর্শী শ্রমণ। অনুষ্ঠানে শান্তিকুঞ্জ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.