রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার ( ২৮ মে) অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান তিনটি জামাত হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
পৌর প্রশাসক রুবেল মাহমুদ জানান, ঈদগাহ কমিটির সভার সিদ্ধান্ত অনুয়ায়ী ২৮ মে বৃহস্পতিবার প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এ লক্ষে মৌলভীবাজার পৌরসভা বোর্ড রুমে ঈদগাহ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।
গত ১৮ মে মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক রুবেল মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, সিরাজুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর মোঃ সেলিম, ইউসুফ আলী, মোঃ ফখরুল ইসলাম, এস এম উমেদ আলী, আমিনুর রশিদ, ফেরদৌস আহমদ, সৈয়দ সমসাদ আহমদ, নূরুল ইসলাম তফদার, মোঃ শাহজাহান মিয়া, আয়াছ আহমদ, মোঃ শাহীনুর রহমান, মামুনুর রহমান, হাফিজ মোস্তাক আহমদ, হোসাইন আহমদ, তারেকুল, হাঃ মোঃ আঃ হাসান, মারুফ আহমদ, মোঃ লোকমান হোসেন, বকসি ইকবাল আহমদ, জাকির হোসেন, সাব্বির আহমেদ, আবিদুর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মুশতাক আহমদ মম, মোঃ নাজিম উদ্দিন নজরুল, মাও: ফয়জুল ইসলাম সিদ্দিকী, মাও: আব্দুল মুকিত, মাও: লোকমান খান নবীন, মাও: এখলাছুর রহমান সিতু, মাও: আপ্তাব উদ্দিন, মাও: আবু ইউসুফ, হাফেজ আল আমীন, মাও: মুসাহিদ আহমদ, হাফিজ মোস্তাক আহমদ, মাও: রাশেদ আহমদ, মাও: আলী হোসেন সহ
পৌর এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব ও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের মুহতামিম, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম ও মুহতামিম দারুল উলুম টাইটেল মাদ্রাসা মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন দর্জিরমহল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হাম্মাদ বিল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হইবে। ইমামতি করবেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন কাজিরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.