মো: জাফর ইকবাল,
মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যায়ক্রমে সরকার আপনাদের সবাইকে সহযোগিতা করবে।”
ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ঈদের পর সরকারের পক্ষ থেকে কৃষকদের বিশেষ সহায়তা প্রদান করা হবে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদে জি আর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে এম নাসের রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
মোঃ মিজানুর রহমান মিজান: জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
মোঃ হেলু মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, মোঃ আয়াছ আহমদ,
মুজিবুর রহমান মজনু: সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, মারুফ আহমদ: সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসময় সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন,এম নাসের রহমান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.