প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৬, ৩:৪৫ পি.এম
লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান উপজেলা লোহাগাড়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার বিভিন্ন এলাকার কেন্দ্রীয় মসজিদ ও উন্মুক্ত ঈদগাহ ময়দানগুলোতে ঢল নামে হাজারো মুসল্লির।
এর মধ্যে উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী মধ্য আমিরাবাদ এলাকার ‘হযরত বড় পীর শাহ ঈদগাহ ময়দানে’ বরাবরের মতোই এক দৃষ্টিনন্দন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিশাল ও প্রাচীন বাদাম গাছের সুশীতল ছায়াতলে আয়োজিত এই জামাতে আশেপাশের প্রায় ১০টি গ্রাম থেকে আসা প্রায় দুই সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
উক্ত জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা জুনাইদ ওয়াহেদ। নামাজের পূর্বে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে পবিত্র কোরবানির গুরুত্ব, তাৎপর্য এবং ত্যাগের মহিমা নিয়ে আলোচনা করেন।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকলের কোরবানি যেন মহান আল্লাহর দরবারে কবুল হয়—সেই আকুতি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে কোলাকুলির এই দৃশ্য লোহাগাড়ার ঈদগাহ ময়দানগুলোতে এক অনাবিল শান্তি ও সম্প্রীতির আবহ তৈরি করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.