অনলাইন ডেস্ক
বগি লাইনচ্যুতির ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
এদিন সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পরে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে রাত ৮টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.