প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের

দোয়েল,বাঘা( রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিবেশীদের বিরুদ্ধে জলাশয়ে বিষ প্রয়োগ করে হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও মৃত হাঁসের ছবি সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিলিক বাঘা এলাকার বাসিন্দা মোঃ সবুজ অভিযোগ করেন, বৃহস্পতিবার (৪ঠা জুন) সকাল ৯টার দিকে তার ও তার চাচা মোঃ মতলেব সরদারের পোষা হাঁসগুলো প্রতিবেশীদের জলাশয়ে দেওয়া বিষ যুক্ত পানি খেয়ে মারা যায়। অভিযোগে তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়,রাজহাঁস ও পাতিহাঁসহ মোট ৩০টি হাঁস মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। রক্তের দাগ দেখে বোঝা গেল জীবিত কিছু হাঁস ছবাই করা রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী সবুজ ও তার মা ভানু বেগম কে মারধর করা হয়। এতে তারা আহত হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এবিষয়ে প্রতিবশী জুয়েল ও তার ছেলে, স্ত্রী এবং জুয়েলের ভাই রফিকুল ও তার স্ত্রী সহ মোট ৬জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চেয়ে জুয়েলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেন নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.