আজ শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশায় এসে প্রকাশ্যে যুবককে এলোপাতাড়ি গুলি

editor
প্রকাশিত জুন ৯, ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
অটোরিকশায় এসে প্রকাশ্যে যুবককে এলোপাতাড়ি গুলি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে গুলি করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল আটটার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের শরীফপুর সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হয়েছেন।

Manual5 Ad Code

গুলিবিদ্ধ ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। দুটি গুলি ফারুকের শরীরে লাগে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন তাকে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘ফারুকের শরীরে দুটি গুলি লেগেছে। একটি কোমরে ও অন্যটি পায়ে। তার অবস্থা গুরুতর। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।’ তথ্য সুএঃ ইত্তেফাক

Manual4 Ad Code