অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এই ঝটিকা মিছিল করেন।
৪৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদির নেতৃত্বে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
তিনি আরও বলেন, ‘মিছিলে নেতৃত্ব দেওয়া আফ্রিদির বিরুদ্ধে ৪ থেকে ৫টি মামলা রয়েছে। তিনি এর আগে কারাগারে ছিলেন। ভিডিওর ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.