অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিক্ষোভ মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের অন্তত ১৪ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে যমুনা ফিচার পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কুড়িল বিশ্বরোডে এলাকায় যাওয়ার পর পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় মাইক্রোবাসে করে চলে যাওয়ার সময় বনানী থানা পুলিশ ১০ থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলনে, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় মাইক্রোবাসে করে কুড়িল হয়ে পালানোর সময় বনানী থানা পুলিশের হাতে ১০-১২ জন আটক হয়।
তবে বনানী থানার এসআই জানে আলম বলেন, তারা ১৪ জনকে গ্রেপ্তার করেছেন।
গিয়াস উদ্দিন নামে কুড়িলের এক চায়ের দোকানি বলেন, “সকাল ৭টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে যমুনা ফিচার পার্কের দিক থেকে আসতে থাকে, পরে কুড়িল দিয়ে বের হওয়ার সময় চেকপোস্টে কয়েকজনকে আটক করা হয়।”সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.