প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারসহ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারসহ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন, গাছের চারা, মরিচ ও শাক-সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি গ্রহণ করে।
শুক্রবার (২৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান।
আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.