প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় রাজশাহীর বাঘায় "জুলাই শহীদ দিবস-২০২৬" পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার *শাম্মী আক্তার*-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক,বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন নুহু, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম,জুলাই যোদ্ধা বাদশা আলম, কলেজ শিক্ষার্থী আকাশ আহমেদ।
সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নতুন প্রজন্মকে শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার বলেন,সরকারি-বেসরকারি সবাইকে সম্মিলিতভাবে কাজ করে শহীদদের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.