প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

দোয়েল,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ লা আগষ্ট) বিকালে উপজেলার ঐতিহাসিক তলা এলাকায় সমাবেশ শেষে অনুষ্ঠিত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামাতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু। সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী সহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.