প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নাগরপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তারিয়াশ পলাশকে আহ্বায়ক এবং সরদার আশরাফকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে এনসিপির টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা সাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার পরীর সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সুজন মিয়াকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম সিয়াম, মো. মোজাহিদ হোসেন, রবিন মিয়া ও ইসরাফিল।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. জুয়েল, জাহাঙ্গীর আলম, মো. রাজ্জাক হোসেন রনি, সোহেল রানা (প্রবাসী), সোহেল রানা ও সোহাগ আহমেদকে।সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. খালিদ হাসানকে এবং জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে জাহিদ হাসানকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. তাহেরুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ওমর ফারুক, মুফতী আল আমিন হোসাইন, শাহান শাহ ইসলাম (প্রবাসী), নাজমুল ইসলাম (প্রবাসী), আহমেদ ওয়াসিম ও আল-আমিন।
নবনিযুক্ত সদস্য সচিব সরদার আশরাফ বলেন, “জেলা আহ্বায়ক কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করায় আমরা কৃতজ্ঞ। নাগরপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে একটি গতিশীল ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে নবগঠিত আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.