প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি

দোয়েল,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি । গত মঙ্গলবার ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি তার মেয়ের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং চলাফেরা করতে পারছেন না।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন । পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে শারীরিক অবস্থার কারণে তিনি বিছানায় রয়েছেন।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে জানানো এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.