অনলাইন ডেস্ক
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বক্কর সিদ্দিক জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ১নং ইউনিটটি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩১ জুলাই ১নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এর দুদিন পর ২ আগস্ট সেটি আবারও চালু করা হয়।
বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।সুএঃ ইনডিপেনডেন্ট নিউজ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.