প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে- বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ

দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
" রুপালি মৎস্য স্বনির্ভর, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার( ১৬ আগস্ট ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম। গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এম.পি। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি সহ দেশের মানুষের কাছে ইলিশের চাহিদা মেটানো পারলে বড় স্বার্থকতা আসবে। মাছের ঢলন প্রথা বাতিলের জন্য ইউএনও, মৎস্য অফিসারকে তাগিদ দেন এমপি। তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণের আশ্বাস দিয়ে বলেন, দুর্নীতি বন্ধ করতে পারলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবেনা। তিনি বলেন ফ্যামিলি কার্ড সবাই পাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় কোন সুযোগ নেই। বিরোধী দল অহেতুক মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। বক্তব্য রাখেন ওসি সেরাজুল, মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফি, আফাজ উদ্দিনসহ মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, পোনা অবমুক্তকরণ ও নিরাপদ মৎস্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর ও জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.