অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন তারা।
জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে প্রায় ৫ থেকে ৭ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন,আমরা সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ গিয়ে মিছিলকারীদের পাইনি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। তথ্য সুএঃ ইত্তেফাক
/
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.