তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন।
মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন।
এসময় জনগণ তাদের এলাকার সমস্যা, অভিযোগ, প্রয়োজনীয়তা ও বিভিন্ন পরামর্শ এমপির কাছে তুলে ধরেন।
এম নাসের রহমান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব।
আপনাদের সমস্যাগুলো সমাধানে আমি সর্বাত্মক চেষ্টা করবো।
সরকারের কাছে এবং সংসদে আপনাদের দাবিগুলো তুলে ধরব।”
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.