তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাগানে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন ও কর্মবিরতির মত কর্মসূচি চালিয়ে আসছিলেন।
এর আগে ৩১শে আগস্ট শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের মানববন্ধন ও র্যালি শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অপর একটি পক্ষের সাথে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে, যাতে গীতা রানী কানুসহ ১০-১২ জন আন্দোলনকারী আহত হয়েছিলেন. পরবর্তীতে এই ঘটনার জেরে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চেয়ে বৃহস্পতিবার ৩ আগস্ট শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুল রাজ্জাক জানান, চা শ্রমিক ইউনিয়নের দায়ের করা ভাঙচুর মামলায় গীতা কানুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.