রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানিশালা এলাকার মুজাহিদ মঞ্জিল থেকে এসব সাপের বাচ্চা উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বনকর্মীরা। পরে উদ্ধারকৃত সাপের বাচ্চাগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
জানা যায়, ওই বাসার মালিক মুজাহিদ আলী জাপান প্রবাসী। বিকেলে পরিবারের লোকজন বাসার সিঁড়ির নিচে বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে তারা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে আসেন।
কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, উদ্ধারকৃত সাপগুলো বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা সেগুলো বনে অবমুক্ত করে দেবেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.