প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
বাঘায় বন্যার্তদের পাশে আনসার

দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
চকরাজাপুর ইউনিয়নে বন্যায় আক্রান্ত মানুষের মাঝে নিজস্ব ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার`।
শনিবার (১২ সেপ্টেম্বর)ভিডিপি সদস্যদের সংঘটিত করে বন্যায় আক্রান্ত ১০০শ' পরিবারকে শুকনো খাবার, চিড়া-মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, ইউনিয়ন প্লাটুন কমান্ডার মোঃ সাইফুল ইসলাম সহ ভিডিপি সদস্য সোহাগ, শিমুল, সিয়াম, শুক চাঁদ, আব্দুস সালাম ও সেলিনা খাতুন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.