প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
মীরগঞ্জে শহীদ জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

দোয়েল, বাঘা, (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ উদ্বোধনী ম্যাচে পাবনার বেড়া-সাঁথিয়া ফুটবল একাডেমীকে ৪-২ গোলে হারিয়ে জয় পেয়েছে বাঘা উপজেলা ফুটবল একাডেমী রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মীরগঞ্জ ন্যাশনাল ইয়ুথ ক্লাবের আয়োজনে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বাঘা উপজেলা ফুটবল একাডেমী ও পাবনার বেড়া-সাঁথিয়া ফুটবল একাডেমী মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচটি হয়ে ওঠে জমজমাট। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাঘা উপজেলা ফুটবল একাডেমী ৪-২ গোলে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম. সালাউদ্দিন আহমেদ (শামীম সরকার)। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ নাজমুল হক।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ন আহবায়ক ও মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরো উপস্থিত ছিলেন মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নওশের আলী মিল্টন, সজল খান বিশিষ্ট সমাজসেবক, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, ৪ নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান কালু, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী কাইয়ুম উদ্দিন এবং মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান বুলবুল।
এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার সুস্থ পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ-সুন্দর সমাজ গঠনে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.