প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে কলেজ রোডের ৩টি দোকান (মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন) ভস্মিভূত হয়ে য়ায়। অগ্নিকান্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় রাত ৯ টার মধ্যে দোকন বন্ধ করে বাড়ী চলে যায় তারা। বাড়ী পৌছা মাত্র মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ করছেন। ক্ষতিগ্রস্ত ৩ দোকানি জানান, অগ্নিকান্ডে নগদ অর্থসহ তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমার ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও তিনি জানান। তবে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পর্যপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। আগুন লাগার কারনে বাজারে কোন প্রকার আইন-শৃঙ্খলার অবোনতি না ঘটে তার জন্য পর্যপ্ত পুলিশ মোতায়ন করা হয়।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি এবং থানা পুলিশকে জানাই। সকলের প্রানপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাগরপুর দেলদুয়ারের সাংসদ রবিউল আওয়াল লাভলু এমপির প্রতিনিধি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, বাজার বণিক সমিতির কোষাধক্ষ্য মো. রাজিব আহম্মেদ, সদস্য তোফাজ্জল হোসেন তুহিন, সাবেক সহ- সাধারণ সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীন প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.