
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার এক পর্যায়ে নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি রামপাড়া গ্রাম থেকে আকবর আলীর ছেলে সাগর আলী (২৫) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে চুরি যাওয়া ২টি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ বলেন,গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। "তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।"
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.