প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার ও গুনী শিক্ষকদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশ গ্রহন করে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী ও দুয়াজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া এ উপলক্ষে সকালে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.