অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার সংবাদে বেশ কয়েকজন নেতাকর্মী মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হন। মসজিদের আশপাশের এলাকা এবং ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এ সময় তাকওয়া মসজিদের সামনে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন কর্মীকে ধানমন্ডি থানা পুলিশ আটক করে। স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশকে সহযোগিতা করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.