প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
আগামী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ।
সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক।
সভায় আরো বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদির, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শিব শংকর সাহা এবং সদস্য সচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এমপি লাভলু পূজার শান্তিপূজা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সকল প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.