প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাথে সিউকের অংশীজন সভা অনুষ্ঠিত

উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রধান কার্যালয়ের পাশাপাশি এর অধীনে একাধিক জোনাল কার্যালয় স্থাপন এবং ‘সিউক স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিউক কার্যালয়ে ‘বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাথে অনুষ্ঠিত এক অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিউক চেয়ারম্যান বলেন, “আমাদের আইনেই একাধিক জোনাল অফিস করার সুযোগ রয়েছে। স্থায়ী কার্যালয়টি প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। তবে উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ অধিকেন্দ্র এখনো চূড়ান্ত না হওয়ায় আপাতত সিটি করপোরেশন এলাকাকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও আইনে সিটি করপোরেশন সংলগ্ন এলাকা এবং পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ও কর্মকাণ্ড সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে।” সমগ্র নগর নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। যা কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে।
সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ ও বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের কথার মাল্টিমিডিয়া ইনচার্জ মো. রাজু আহমদ, সিনিয়র সাংবাদিক শাহ মো. কয়েস আহমদ, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অনিতা সিংহা, রত্না আহমদ তামান্না, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, দপ্তর সম্পাদক জাবেদ এমরান, উৎফুল বড়ুয়া, তারেক আহমদ, তৌফিকুর রহমান হাবিব, বাবুল খান মুন্না, প্রবাস বাংলা ইউকের শাহীন আলম, সৈয়দ রাসেল, জাহিদ উদ্দিন, আশিকুর রহমান রানা, সাঈদুর রহমান, আশরাফুল ইসলাম ও কৃতিশ তালুকদার।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.