অনলাইন ডেস্ক
ঢাকার কেরাণীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারের সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কেরাণীগঞ্জের ওই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে থাকতেন সুমা। পাশাপাশি তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তবে মেয়েদের বিয়ের পর থেকে একাই ফ্ল্যাটটিতে থাকতেন তিনি। সবশেষ শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুএঃ চ্যানেল২৪
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.