প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ২:৪১ পূর্বাহ্ণ
বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা

দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা কার্যক্রম নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা নিজস্ব লাইসেন্সে হজ ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করছে। বর্তমানে হজ ও ওমরাহ বুকিং চলছে। হজ লাইসেন্স নং- ১১৫৩ ও ওমরাহ লাইসেন্স নং- ৪৪৭।
এছাড়া তাদের অন্যান্য সেবার মধ্যে রয়েছে-বিদেশে স্কলারশিপ ও স্টাইপেন্ড সহ উচ্চ শিক্ষা,বিমানের টিকেট, ভিসা ও পাসপোর্ট,চীনা, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা ও চীন থেকে পণ্য আমদানি।
শুক্রবার (২৩ অক্টোবর) বাঘা উপজেলার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা (সাজিপাড়া)'র লোহানী টাওয়ার এর দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ এর সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানের আলোচক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্ট্যান্ট রেজিষ্ট্রার মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল বলেন, মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি নিজস্ব লাইসেন্সে সেবা দেওয়ায় গ্রাহকরা প্রতারিত হবেন না এবং কম খরচে মানসম্মত সেবা পাবেন।
পি.জি.আই ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল-মামুন এর সঞ্চালনায়, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সালাফী ট্রাভেলসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সহ এলাকার সুধী ও ব্যবসায়ী।
কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, ফয়জুল উম্মে নুরানী ও হাফেজি মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজমুল হুদা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.