প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
জলঢাকায় লেবার ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় লেবার ইউনিয়ন রেজিঃ নং রাজ ৬৪৮ এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাসস্ট্যান্ড চত্বর সংগঠনের কার্যালয়ের সামনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা লেবার ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি জামিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব জলঢাকার প্রধান উপদেষ্টা সেলিমুর রহমান সেলিম।
এতে প্রধান বক্তা হিসাবে সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও ট্রাক শাখার সভাপতি আমিনুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অপিয়ার রহমান, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান (সিনিয়র), সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যান ফেডারেশন পৌর শাখার সভাপতি আতাউর রহমান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, লেবার ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি সাধারণ
সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যগণের সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিমকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
উক্ত ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শ্রী মাহিন্দ্র দেবনাথ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.