অনলাইন ডেস্ক
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান।
আটক দুজন হলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য জয়নন্দ পুরকায়স্থ অর্ণব ও মোহাম্মদ রাকিব রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুমারপাড়া এলাকায় একটি ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যানারসহ পুলিশ ভ্যানে আটক দুজনকে তোলা হচ্ছে।
অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ঝটিকা মিছিল ও যুবকদের উপস্থিতির বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.