প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ২:৫৩ এ.এম
‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশ

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধঃ
রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলাকে মাদক, বেকারত্ব এবং 'ইমো হ্যাকিং ও প্রবাসী প্রতারণা'র মতো সাইবার অপরাধের দুর্নাম থেকে মুক্ত করে তরুণ সমাজকে ই-কমার্স, প্রযুক্তি ও সৎ ব্যবসায় যুক্ত করার লক্ষ্যে দিনব্যাপী "বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরামের সম্মেলন-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০ জন বাছাইকৃত অনলাইন উদ্যোক্তা, গাছি, চাষি, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে এই কর্মমুখী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমেই বাঘার সকল স্তরের ব্যবসায়ীদের স্থায়ী ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম "বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম"-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।প্রতিপাদ্য ছিল: "খাঁটি পণ্যের অধিকার, নিরাপদ হোক বাঘার বাজার"।
সম্মেলনের প্রেক্ষাপট বিষয়ে বক্তারা বলেন, বিখ্যাত আম ও ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জন্য বাঘার দেশব্যাপী সুনাম থাকলেও হাতে গোনা কয়েকজন অসাধু ব্যক্তির ভেজাল এবং কিছু বিপথগামী তরুণের সাইবার অপরাধের কারণে গণমাধ্যমে বাঘার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। "বাঘার তরুণরা অপরাধী হয়ে জন্মায় না। যে তরুণটি দিকনির্দেশনার অভাবে স্মার্টফোন হাতে নিয়ে অন্ধকার পথে পা বাড়াচ্ছে, তাকে সঠিক প্রশিক্ষণ ও ই-কমার্সের গাইডলাইন দিলে সেই একই স্মার্টফোন দিয়ে সে সারা দেশে বাঘার পণ্য বিক্রি করে মাসে লাখ টাকা বৈধ আয় করতে পারে।"
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.