অনলাইন ডেস্ক
যশোর শহরের বকুলতলাস্থ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুবৃর্ত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় এক যুবককে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
আজ সোমবার (২ রা নভেম্বর) দুপুরে স্মৃতিস্তম্ভটিতে দেখা যায়, আগুন দেওয়ার কারণে পোড়ার কালো চিহ্ন দেখা গেছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুজন পুলিশ সদস্য মোতায়েন থাকেন। সোমবারও তারা দায়িত্বে ছিলেন। কিন্তু রাতে দুই স্মৃতিস্তম্ভ চত্বরে দুই দৃর্বৃত্ত প্রবেশ করে আগুন দেয়। আগুন দেওয়ার পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্মৃতিস্তম্ভটির পাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লোষণ করে জড়িতদের আটক করা হবে। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.