অনলাইন ডেস্ক
কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’ এবং বাকি চারটির নাম ছিল জাতীয় চার নেতার নামে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নামগুলো হলো, বিসিজিএস জয় বাংলার পরিবর্তে বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস সৈয়দ নজরুলের পরিবর্তে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের পরিবর্তে বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর পরিবর্তে বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের পরিবর্তে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.