অনলাইন ডেস্ক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পোশাকশ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জান্না এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহনের বাসটি থামানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অনেকে ধারণা করছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.