প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১:৫৬ এ.এম
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা প্রমূখ। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়ে আলোচনা করেন।
এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.