প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৪৫ এ.এম
গ্রীণ হ্যাভেন স্কুলে বাৎসরিক আয়োজন ঘিরে মিলন মেলা

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র বিতরণ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী এই আয়োজন ঘিরে মা, শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে বিকাল ৫টা পর্যন্ত । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ লালনের সার্বিক পরিচালনায় ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সাথে স্কুলের সকল শিক্ষক- অভিভাবককে শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)সেরাজুল হক, সাবেক অধ্যক্ষ,আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর মিঞা, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপ পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাঘা জাদু ঘরের কাস্টোডিয়ান দবির উদ্দিন।
আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও প্রতিযোগিতায় অংশ গ্ৰহনকারিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। বাদ্য যন্ত্রে ছিলেন মোস্তাকের ব্যান্ড পার্টি । অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থীর মা, শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থী হুমাসার মা রুবিনা ও নোহার মা ফাইমা বেগম বলেন, স্কুলের পাঠদান ও শিশু শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনে আমরা মুগ্ধ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.