রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জামিল ফোরকান আর নেই।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকাল ৯টা ৪০ মিনিটে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী,১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে নাসিরনগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুর ৩ ঘটিকায় তার দীর্ঘদিনের কর্মস্থল নাসিরনগর সরকারি কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় এলাকার বিশিষ্টজন,কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দীর্ঘদিন নাসিরনগর সরকারি কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা করায় স্থানীয়ভাবে তিনি ‘বাংলা স্যার’ নামেই সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় ছিলেন। শিক্ষার্থীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং সহজ-সরল জীবনযাপনের কারণে তিনি সবার কাছে অভিভাবকতুল্য ছিলেন।
তাঁর হাত ধরে নাসিরনগরের অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান ও মনন বিকাশে তিনি ভূমিকা রেখেছেন। জামিল ফোরকান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ। শিক্ষকতা পেশার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে তাঁর ছিল স্বতঃস্ফূর্ত বিচরণ। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার যে উদার মানসিকতা, তা তাঁকে নাসিরনগরের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছিল।

তাঁর প্রয়াণে নাসিরনগর হারাল একজন গুণী শিক্ষক, সংস্কৃতিমনা মানুষ ও অসাম্প্রদায়িক চেতনার এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে। তাঁর মৃত্যুতে নাসিরনগর সরকারি কলেজ পরিবার এবং স্থানীয় শিক্ষানুরাগী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যুতে নাসিরনগরের বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তাঁর চলে যাওয়া কেবল একটি পরিবারের জন্য নয়, নাসিরনগরের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিমণ্ডলের জন্যও এক অপূরণীয় ক্ষতি। কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
কলেজের শিক্ষক শান্ত স্যার বলেন, _“জামিল ফোরকান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক। ছাত্রদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তাঁর চলে যাওয়া কলেজের জন্য অপূরণীয় ক্ষতি।”_

এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কলেজের সাবেক শিক্ষার্থীরাও। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্যারের ছবি দিয়ে শোকবার্তা লিখছেন।
এক সাবেক শিক্ষার্থী লিখেছেন, _“স্যারের ক্লাস মানেই ছিল হাসি, ভালোবাসা আর শাসনের মিশ্রণ। আজ স্যার চলে গেলেন, বিশ্বাসই হচ্ছে না।”_
আরেকজন সাবেক শিক্ষার্থী সূবণা সুত্রধর লিখেছেন, _“যে স্যার আমাদের মানুষ হতে শিখিয়েছেন, সেই স্যারকে হারিয়ে আমরা সত্যিই এতিম হয়ে গেলাম।” স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
পরিবারের স্বজনরাও কোনোভাবেই তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। সকালে সুস্থ মানুষটি বের হয়ে গেলেন, আর ফিরলেন লাশ হয়ে — এই শোক কিছুতেই সইতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে মরহুমের
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.