প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ১:৪১ এ.এম
জলঢাকায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে
নবাগত থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ওসি'র কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান,সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, যুগ্ন সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন বাদশা,ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, সদস্য শরিফুল ইসলাম প্রিন্স,তাইজুল ইসলাম তাজু,রমজান আলী, মোনাব্বেরুল ইসলাম মোনা প্রমুখ।
জলঢাকায় সন্ত্রাস, নৈরাজ্য,চাঁদাবাজ,জুয়া ও মাদকমুক্ত উপজেলা গড়তে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সঠিক তথ্যসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন, ওসি আজিম উদ্দিন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.